ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

জিপিএ ৫ পেয়েছে নুরজাহান আফরোজ সিথী হতে চায় ডাক্তার

গাজী সোহেল আহমেদ,খুলনা জেলা প্রতিনিধিঃ

২০২৪ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমকি পরীক্ষায় (এইচএসসি) অংশ নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে নুরজাহান আফরোজ সিথী। মঙ্গলবার এইচএসসির ফল প্রকাশ হওয়ার পর তা জানা যায়।

পরিবার জানায়, তিনি খুলনা সুন্দরবন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁর এই ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেছে পরিবারের সকলে ।

তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মোঃ শাহজাহান জমাদ্দার এর কন্যা।তার দাদা ইয়াকুব আলী জমাদ্দার, সাতক্ষীরা পিকে ক্লাব ও ডুমুরিয়া সাজিয়াড়া শামসুল উলুম মাদ্রাসার সাবেক সভাপতি ছিলেন, ও নানা মোল্লা আবুল কাশেম ডুমুরিয়া ইউনিয়ন এর বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এবং খুলনা জেলা বিএনপির নেতা। নুরজাহান আফরোজ সিথীর উজ্জ্বল ভবিষ্যত কামনা করে র্সবস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন তাঁর মাতা জাকিয়া সুলতানা কাজল, নুরজাহান আফরোজ সিথী আগামীতে উচ্চ শিক্ষা অর্জন করে ভালো মানুষ ও ডাক্তার হয়ে সমাজ ও রাষ্ট্রের কাজে নিজেকে তুলে ধরার আশা ব্যক্ত করেন।

নুরজাহান আফরোজ সিথী এই র্অজনে পরিবার, শিক্ষক ও প্রতিষ্ঠানের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

লেখক