ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু। নওগাঁর আত্রাইয়ে জিহাদ(১৮) নামের এক শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। মৃত জিহাদ আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামের মোঃ জিন্নাহ এর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে বাড়ি থেকে বাবার সঙ্গে বাড়ির পাশের আত্রাই নদীতে গোসল করতে গেলে পানিতে ডুব দিলে তলিয়ে পড়ে।

অনেক খোঁজাখুজির এক পর্যায়ে বিকেলে জিহাদকে নদী হতে উদ্ধার করে স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপার আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাহাবুদ্দিন বলেন, ঘটনাটি হৃদয় বিদারক। প্রত্যেক অভিভাবককে বন্যা মৌসুমে সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে।

লেখক