ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বড়লেখায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদকের ৫০ বছর পূর্তি উদযাপন

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পুরস্কারের ৫০ বছর পূর্তি পালন করা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কতৃক আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে রবিবার (২৮ মে) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, থানার ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টুসহ প্রমুখ। পরে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

লেখক