ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঝালকাঠিতে কবিতা চক্রের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝালকাঠি প্রতিনিধি পার্থ বেপারী :

নানা আয়োজনে ঝালকাঠিতে কবিতাচক্রের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

ঝালকাঠি শিল্পকলা একাডেমী হল রুমে শনিবার সকালে কেক কাটা, আলোচনা সভা ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান আকন্দ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। কবি আল আমীন বাকলাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, কবি মুস্তফা হাবীব, কবি দীনেশ চন্দ্র মন্ডল, কবি আনিসুর রহমান পলাশ। বরিশাল বিভাগের বিভিন্ন স্থানের কবি ও সাহিত্যিকরা অনুষ্ঠানে অংশ নেয়। এসময় কবি বিএম আরিফ হোসেন মিন্টুর লেখা সুগন্ধার তীরে কাব্যগ্রস্থের মোড়ক উন্মোচন করা হয়।

লেখক