ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে ২জন নিহত

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। বুধবার (২৮ জুন) সকাল ৬ টার দিকে শিবগঞ্জের বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন:- রংপুরের মিঠাপুকুর এলাকার কিশোর আল আমিন এবং আরেকজনের পরিচয় জানা যায়নি৷গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে রংপুরগামী বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।তিনি আরও জানান, মরদেহ থানায় নেয়া হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

লেখক