ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুর উপজেলার এস.এস.সি ২০০০ ব্যাচের বন্ধু মিলন মেলা, শিক্ষক সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এস.এস.সি ২০০০ ব্যাচের বন্ধু মিলন মেলা, শিক্ষক সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১লা জুলাই সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সাদুল্লাপুর উপজেলার এস.এস.সি ২০০০ ব্যাচের উদ্যোগে বন্ধু মিলন মেলা, শিক্ষক সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে দুপুর ১২টায় সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ হতে একটি আনন্দ র‍্যালী বের হয়ে সাদুল্লাপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হয়। এবং শিক্ষক সম্মাননা প্রদান করা হয়।

সভায় সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনশাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল কাদের মিয়া।

এসময় সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মোন্তেজার রহমান চঞ্চলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাদুল্লাপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সিদ্দিকুল ইসলাম, রসুলপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক মোঃ রবিউল ইসলাম, ভাতগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান এ.টি.এম রেজায়ানুল করিম বাবু, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ এশরাফুল কবির আরিফ, সিরাজগঞ্জ থানার এস.আই মোঃ হারিছুর রহমান সুজন, মোঃ রাকিবুল হাসান শুভ, মোঃ ফরহাদ আজমী, মেহেদী হাসান সজীব প্রমূখ সহ সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লেখক