ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ও বিক্ষোভ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : 

রাজবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শহরের আজাদী ময়দান সংলগ্ন বি আর ই এল কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী পৌরসভা শাখার উদ্যোগে এ  আয়োজন করা হয়।

শুরুতেই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলন শেষে কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের আজাদী ময়দান থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বর রেলগেট সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে এসে শেষ হয়। সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা লিয়াকত আলীর সঞ্চালনায়  এসময় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার নায়েবে আমীর মো. হাসমত আলী হাওলাদার, সেক্রেটারী মো. আলিমুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর মো. হেলাল উদ্দিন, রাজবাড়ী সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আহম্মদ খান, জেলা জামায়াতে ইসলামীর সাবেক কর্মপরিষদ সদস্য ও বর্তমান টিম সদস্য সাবেক সহকারী অধ্যাপক ডা. ইুউনুস আলী মোল্লা প্রমুখ।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজবাড়ী জেলা, উপজেলা, পৌর শাখা ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

লেখক