ব্রেকিং নিউজ খুলনা প্রেসক্লাবে বহিরাগতদের হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধননওগাঁর আত্রাইয়ে পুষ্টি সপ্তাহে সচেতনতা সভা ও প্রদর্শনীজলবায়ু পরিবর্তনজনিত অভ্যন্তরীণ অধিবাসীদের সামাজিক সুরক্ষায় অ্যাডভোকেসি ক্যাম্পেইনরাজবাড়ীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশের গায়ে হাত, আটক-২আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তার

কয়রার সাবেক ছাত্রনেতা ও সাবেক সদস্য সচিব নূরুল আমিন বাবুল শারদীয় দুর্গাপূজায় সবাইকে শুভেচ্ছা জানান

বিএম আলামিন ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক ছাত্রনেতা ও সাবেক সদস্য সচিব নূরুল আমিন বাবুল হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলেও এ উৎসব এখন সর্বজনীন। ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে এই পূজা। বাংলাদেশের চিরাচরিত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে আনন্দ ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

নূরুল আমিন বাবুল আরও বলেন, “বিএনপি সবসময় সকল ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। আমি কয়রা উপজেলার সকল হিন্দু ধর্মাবলম্বীসহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি।”

শুভেচ্ছা বার্তায় তিনি পূজার সময় আইনশৃঙ্খলা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

লেখক