ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

কয়রায় ৪৪ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

কয়রা (খুলনা) উপজেলা প্রতিনিধি :

খুলনার কয়রায় ৪৪ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কন্টিজেন কয়রা। শুক্রবার (১০ অক্টোবর)  দিবাগত রাতে ১২ টার সময় কয়রার ৬নং কয়রা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সকালে বাংলাদেশ নৌবাহিনী কন্টিজেন কয়রা এ তথ্য জানান। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে খুলনার কয়রার ৬নং কয়রা এলাকায় বিশেষ অভিযান চালান বাংলাদেশ নৌবাহিনীর কন্টিজেন কয়রা।

এ সময় সেখান থেকে ৪৪ কেজি হরিণের মাংসসহ সেলিম হাওলাদার (৩৮) নামে একজন হরিণ শিকারিকে আটক করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর কন্টিজেন কয়রা জানান, জব্দ হরিণের মাংস এবং আটক ব্যক্তিকে কয়রা থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে বাংলাদেশ নৌবাহকন্টিজেন কয়রা ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান।

লেখক