ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

রাজবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বিনোদপুর মোশাররফ হোসেনের ইটভাটা সংলগ্ন মাঠে আয়োজিত এ খেলায় উপচে পড়া দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রংধনু একাদশের উদ্যোগে আয়োজিত শিরোপা নির্ধারণী এই খেলায় মুখোমুখি হয় বিনোদপুর রংধনু একাদশ ও বিনোদপুর তরুণ সংঘ। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রংধনু একাদশ ১–০ গোলে তরুণ সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মাসব্যাপি এ খেলায় মোট ১০টি দল অংশ গ্রহণ করে।

খেলার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুল্লাহ আল মামুন সম্রাট। বিশেষ অতিথি ছিলেন ইতালি প্রবাসী মো. সুজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

খেলা উপভোগ করতে বিকেল থেকেই মাঠে দর্শকদের ঢল নামে। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা।

লেখক