ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

পার্বতীপুরে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন 

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

সারা দেশের ন্যায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (১২ অক্টোবর) রবিবার হলদীবাড়ি সরকারি প্রাইমারি বিদ্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শরিফুল রেজওয়ান। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হোসাইন রাজু, মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার এনামুল হক সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ হারুনুজ্জামান। এতে হলদীবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হলদীবাড়ি উচ্চ বিদ্যালয়ের ৪৮৮ জন শিক্ষার্থীদেরকে টাইফয়েড ভ্যাকসিন প্রদান করা হয়।

লেখক