ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

রাশিয়া থেকে তেল না নেওয়ার আশ্বাস জানিয়েছে ভারত – ডোনাল্ড ট্রাম্প

বার্তা ১০ ডেস্ক :

রাশিয়ার কাছ থেকে আর তেল না কেনার বিষয়ে রাজি হয়েছে ভারতের নরেন্দ্র মোদি। অল্প কিছুদিনের মধ্যেই তেল কেনা বন্ধ করার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্ররের স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন।

রাশিয়ার তেল বিক্রির বাজারে ভারত বড় একটি ক্রেতারাষ্ট্র। রাশিয়ার এই তেল বিক্রির অর্থ থেকে ইউনক্রেনে-রাশিয়ার আগ্রাসন চালানোর ব্যয় হয় বলে মনে করে যুক্তরাষ্ট্র। তাই ভারতকে রাশিয়ার থেকে তেল কিনতে নিরুৎসাহিত করে রাশিয়ার অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে চায় ট্রাম্প প্রশাসন।

বৃহস্পতিবার বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদির এই আশ্বাসকে বড় একটি জয় হিসেবে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এ মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারত সরকারের এক মুখপাত্র বলেছেন, মার্কিন প্রশাসনের সাথে আলোচনা চলছে। তারা ভারতের সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। আমদানী নীতিও এই লক্ষে পরিচালিত হবে এমন তথ্য উঠে এসেছে বিবিসি’র ওই প্রতিবেদনে।

এরআগে গত আগস্ট মাসে ভারতের পণ্যের ওপর পারস্পরিক ও শাস্তিমূলক মিলিয়ে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর মধ্যে ২৫ শতাংশ পারস্পরিক এবং বাকিটা রাশিয়ার থেকে তেল কেনার জন্য শাস্তিমূলক ছিল।

লেখক