ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

রাজবাড়ীতে বাসের ধাক্কায় পথচারী বৃদ্ধের মৃত্যু

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে দৌলতদিয়া ভূমি অফিসের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম মকিম সরদার (৮০)। তিনি জেলার দৌলতদিয়া ইউনিয়নের সোনাউল্লা ফকিরপাড়া এলাকার মৃত দিরাজ সরদারের ছেলে।

প্রতক্ষদর্শীসূত্রে জানায়, মকিম সরদার নিজের ক্ষেত থেকে খড় নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী জামান পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত মকিম সরদারের ছেলে আরব আলী সরদার জানান, “বাবা সকালে খাবার খেয়ে ক্ষেত থেকে খড় নিয়ে বাড়ি ফিরছিলেন। পার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট এস. এম. পারভেজ জানান, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

লেখক