ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা এড়িয়ে চলছে ইলিশ ধরা, ১৮ দিনে ১৬২ জনের কারাদন্ড

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ী জেলার পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে গত ১৮ দিনে ১শ ৬২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এসময় অভিযানের মাধ্যমে জব্দকৃত প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকা মূল্যের জাল পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন।

জেলা মৎস্য অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, গত ৪ অক্টোবর থেকে সারা দেশে ইলিশ শিকারের উপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞায় ইলিশ শিকার বন্ধ রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

সূত্রটি জানায়, অভিযানের শুরু থেকে ২১ অক্টোবর বিকেল তিনটা পর্যন্ত মোট ১শ ৪৪ টি অভিযান পরিচালনা করা হয়েছে।  ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে ৪৯টি। এসকল অভিযানে বিভিন্ন মেয়াদে মোট ১শ ৬২জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকা মূল্যের ২৩ লাখ ৩৩ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি প্রায় ২৩ মণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ১ লাখ ১০ হাজার ২ শ টাকা এবং নিলামে নৌকা বিক্রি করে ৯৭ হাজার টাকা আদায় করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, ইলিশের প্রজনন মৌসুম হিসেবে ৪ অক্টোবর থেকে সারা দেশে ইলিশ শিকারের উপর নিষেধাজ্ঞা প্রদান করেছে সরকার। আগামি ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। নিষেধাজ্ঞায় ইলিশ ধরা বন্ধে অভিযান চলমান থাকবে।

লেখক