ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

শিবগঞ্জে শরিফ খান দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে বিএনপির সমর্থিত প্যানেলের পূর্ন জয়

শরিফুল ইসলাম রাকিব, বিশেষ প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহ্রাটা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শরিফ খান দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে বিএনপির সমর্থিত পূর্ণ প্যানেলের অভাবনীয় জয় লাভ করেছে। স্থানীয় বিএনপি ও জামায়াত দুটি পৃথক প্যানেল গঠন করে ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে।

বুধবার ২২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ ছিল চমৎকার। দিনব্যাপী উৎসবমুখর ভোট শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ।

ফলাফলে দেখা যায়, ম্যানেজিং কমিটির পাঁচটি পদেই জামায়াতকে হারিয়ে বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেল বিজয় অর্জন করে।

নির্বাচনে বিজয়ী সদস্যরা হলেন—
হেলাল উদ্দিন, ফারুক হোসেন, ইদ্রিস আলী, লিটন শেখ এবং খালেদা বেগম।

বিজয়ের খবরে মাদ্রাসা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে। স্থানীয় নেতাকর্মীরা বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

লেখক