ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

সাংবাদিকদের সাথে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ধানের শীষের প্রার্থী মীর শাহে আলম

শরিফুল ইসলাম রাকিব, বিশেষ প্রতিনিধি ঃ

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের অন্তর্ভুক্ত এলাকার সাংবাদিকদের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে মিলিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী মীর শাহে আলম।

নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন। শুক্রবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে সংবাদকর্মীরা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনগণের বাস্তব চিত্র তুলে ধরবেন—এটাই আমার প্রত্যাশা।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মোড়, যেখানে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা দেশের রাজনৈতিক সংস্কৃতিকে নতুন দিকনির্দেশনা দিতে পারে।

অনুষ্ঠানে মীর শাহে আলম জনাব তারেক রহমান ঘোষিত আগামীর বাংলাদেশ গড়ার রূপরেখা তুলে ধরে বলেন, বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, আধুনিক স্বাস্থ্যসেবা, শিক্ষার মানোন্নয়ন ও মৌলিক অধিকার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়াও মোকামতলা আলাদা উপজেলা, পৌরসভা গঠনসহ শিবগঞ্জ উপজেলার আগামীর উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেন। সেইসাথে পরিবর্তিত পরিস্হিতে সচিবালয়ে তদবির করে এ উপজেলার রাস্তা নির্মাণ, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসার উন্নয়নে প্রায় শতকোটি টাকার উন্নয়ন বরাদ্দ নিয়ে এসেছেন।

দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সাংবাদিকদের পাশে থাকার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাংবাদিকরা সত্যের পথে থাকলে গণতন্ত্রকে আর আটকানো যাবে না।

তিনি আরও আহ্বান জানান—শিবগঞ্জের সার্বিক উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে সকল মানুষকে, এমনকি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকেও ঐক্যবদ্ধ হয়ে এক ছাতার নিচে কাজ করার জন্য।

অনুষ্ঠান শেষে মীর শাহে আলম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দসহ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক