ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

ময়দানহাট্টায় ধানের শীষের কর্মী সভায় হাজার হাজার মানুষ’

শরিফুল ইসলাম রাকিব বিশেষ প্রতিনিধি ঃ

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী মীর শাহে আলমের বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা থেকে মিছিল যোগে দলে দলে বিভিন্ন গ্রাম-ওয়ার্ড থেকে নেতা-কর্মীসহ সাধারণ মানুষ সমাবেশস্হলে এসে কর্মীসভা জনসমূদ্রে পরিণত হয়।

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৭টায় উপজেলার ময়দানহাট্টা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মী সভায় ছিল উৎসবমুখর জনসমাগম ও কর্মীদের প্রাণচাঞ্চল্য।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (অস্ট্রোলিয়া) মোঃ রাশেদুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জিয়া পরিবার দেশের সকল ক্রান্তিকাল থেকে এ দেশের মানুষের পাশে আছেন, থাকবেন। নির্বাচন বানচালের চেষ্টাকারী জামায়াত-শিবিরকে না বলুন। তারা ভারতীয় পণ্য, তাদের সৃষ্টি হয়েছে ভারতে। তাই দেশের স্বার্থে গুপ্ত সংগঠনকে শোচনীয় পরাজয় ঘটানোই হবে আমাদের অন্যতম কাজ।
এসময় তিনি বলেন, বগুড়া-২ আসনে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার উঠেছে, ইনশাআল্লাহ মীর শাহে আলম এ আসনে তিনি বিপুল ভোটে জয়ী হবেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাজুর সভাপতিত্বে কর্মী সভায় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষ মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক।
মীর শাহে আলম উপস্হিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, এ আসনে ধানের শীষ মার্কা শুধু জিতলে হবে না, রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানকে উপহার দিতে হবে। সে লক্ষ্যে প্রত্যেকটি কর্মীকে মানুষের ঘরে ঘরে পৌছাতে হবে।আমরা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে দেশ ও দেশের মানুষের কল্যান করবো ইনশাআল্লাহ।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, প্রবীণ বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, অধ্যাপক নজরুল ইসলাম, মোস্তাফিজার রহমান রাজাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কর্মীসভায় অন্যান্য বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান

লেখক