ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে রবিবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নেন। বক্তারা বলেন, একসময় ব্যস্ত এই স্টেশনে এখন ট্রেন না থামায় যাত্রী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন।

পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, “আহসানগঞ্জ স্টেশন ব্রিটিশ আমল থেকে জনগুরুত্বপূর্ণ। জনস্বার্থে ট্রেনের স্টপেজ ও সংস্কার জরুরি।”

বক্তারা রেল মন্ত্রণালয়ের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

লেখক