ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ীতে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

 রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা উদীচী মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখা এই সভার আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি স্বপন কুমার দাস। যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক সুশান্ত কুমার রায়, জেলা জাসদের যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহন শেখ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন।
বক্তারা বলেন, বাংলাদেশ জাসদ পতিত শেখ হাসিনার শাসনামলে কমিউনিস্ট পার্টি, বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাসদসহ বামপন্থীদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে। আজ বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। বর্তমান সরকার জুলাই সনদ ঘোষনা করছে। এখানে মুক্তিযুদ্ধের কথা নেই। তাই কমিউনিস্ট পার্টিসহ কয়েকটি বামপন্থি দল এই জুলাই জনদে স্বাক্ষর করে নাই। মুক্তিযুদ্ধ বাদ দিয়ে এই দেশে রাজনীতি হতে পারে না। সেটা হতে দেওয়া হবে না। হাসিনার আমলে বাজারে সিন্ডিকেট ছিল। এখনও বাজারে সিন্ডেকেট আগের মতই আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। কিছু কিছু দল মনে করছে যেনতেনভাবে নির্বাচন করে সরকার গঠন করে রাষ্ট্র চালাবে। এটা হতে দেওয়া হবে না। আগামি নির্বাচন হবে বর্তমান সংবিধানের উপর। আগামি নির্বাচিত সরকার সংসদে জুলাই সনদ বাস্তবায়ন করবে। ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহবান জানান তারা।

লেখক