ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

শিবগঞ্জে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস

মোঃ তৌহিদ হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

“ সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।

শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।পরে শহীদ হাফিজার রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা ফাতেমা-তুজ-জহুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন,  উপজেলা মাধ্যমিক কর্মকর্তা গোলাম মাহবুব মোরশেদ, সহকারী কৃষি কর্মকর্তা শাহ আপেল মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, হিসার রক্ষন কর্মকর্তা রেজাউল ইসলাম, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, সৃষ্টি সমাজ উন্নয়ন শ্রমজীবী সমবায় সমিতি’র সভাপতি আব্দুর রহিম  প্রমুখ। উল্লেখযোগ্য অবদান রাখায় উপজেলার মহাস্থান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, বেলাভূমি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, গ্রামীণ কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, জগদীশ ও পুয়াগাড়ী মৎসজীবী সমবায় সমিতি, আটমূল মৎসজীবী সমবায় সমিতি, চককানু হরিপুর বন্দর মৎসজীবী সমবায় সমিতি ও সৃষ্টি সমাজ উন্নয়ন শ্রমজীবী সমবায় সমিতিকে প্রধান অতিথি ক্রেস্ট প্রদান করেন।

লেখক