ব্রেকিং নিউজ বিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪

শাহরুখের জন্মদিনে ‘কিং’ এর টাইটেল প্রকাশ

বিনোদন ডেস্ক : 

২ নভেম্বর বলিউডের বাদশাহ শাখরুখ খানের জন্মদিন। কিন্তু কিং খানের জন্মদিনে যদি চমকপ্রদ কিছু না থাকে তবে সেটা কিভাবে মানায়? এই শুভ দিনে নিজের নতুন সিনেমা ‘কিং’-এর টাইটেল উন্মোচন করলেন শাহরুখ খান। যা প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে ভক্তদের উচ্ছ্বাসের ঝড় ।

নিজের সোশ্যাল মিডিয়ায় সিনেমার টাইটেল শেয়ার করে শাহরুখ লিখেছেন, শত দেশে বদনাম হয়েছে আমার, দুনিয়া একটাই নাম দিয়েছে, ‘কিং’। সময় এসে গেছে, এবার     দেখা হবে ২০২৬ সালের প্রেক্ষাগৃহে।’

টাইটেল-এর শুরুতেই শোনা যায় শাহরুখের সেই গভীর ভয়েস, ‘কতটা খুন করেছি, মনে নাই। ভালো লোক না খারাপ লোক, কখনও জিজ্ঞেস করিনি।‘ এই এক লাইনেই যেন ফিরিয়ে আনল ডন, রাইস আর জাওয়ান-এর সেই কিংবদন্তির ভঙ্গি।

ফার্স্ট লুকে শাহরুখকে দেখা যাচ্ছে একদম নতুন রূপে। সাদা চুলে, দাড়িতে, তীক্ষ্ণ দৃষ্টিতে এক স্টাইলিশড উপস্থিতি। যেনো বুড়ো নয়, বরং আরও ভয়ংকর এক মহারাজা ফিরে এসেছে এ জগতে।

ছবির টাইটেল দেখে স্পষ্ট, ‘কিং ’ হবে এক স্টাইলিশড অ্যাকশন থ্রিলার, যেখানে রাজত্ব করবে স্টাইল, থ্রিল আর অ্যাটিটিউড। ছবিটির পরিচালকের নাম সিদ্ধার্থ আনন্দ। এই পরিচালক এর আগেও পাঠান ও ওয়ার দিয়ে দর্শক মাতিয়েছেন। এই সিনেমায় শাহরুখের সঙ্গে থাকতে পারেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান ও অভয় ভার্মা।

জানা গেছে, ছবির শুটিং শুরু হয়েছে কয়েক মাস আগেই, এবং ২০২৬ সালেই বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘কিং’।

লেখক