ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে তরুণীর মৃত্যু, বন্ধু গ্রেপ্তার

নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় সুমাইয়া আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় নিহতের ভাইয়ের দায়ের করা মামলায় মোটরসাইকেল চালক ও সুমাইয়ার বন্ধু সজিব প্রামানিককে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

সজিব গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া হোসন মন্ডলের পাড়া গ্রামের কিরণ প্রামানিকের ছেলে। নিহত সুমাইয়া একই গ্রামের মজিবার প্রামানিকের মেয়ে।

এর আগে গত সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের জমিদার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া তার বন্ধু সজিব প্রামানিকের মোটরসাইকেলে ঘুরতে বের হয়। মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চালানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে সুমাইয়া ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতেই সুমাইয়া মারা যায়।

ঘটনার পর নিহতের বড় ভাই মো. শাহজালাল উদ্দিন লালমিয়া বাদী হয়ে আহলাদিপুর হাইওয়ে থানায় সজিব প্রামানিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৯৮/১০৫ অনুযায়ী মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়, আসামি ইচ্ছাকৃতভাবে অবহেলা ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সুমাইয়ার মৃত্যু ঘটিয়েছে। মামলার পর পুলিশ ফরিদপুর থেকে আসামি সজিব প্রামানিককে তার ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে।

আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পরই আসামিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।”

লেখক