ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

রাজবাডীতে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ীঃ

রাজবাড়ী জেলার সদর উপজেলার বানীবহ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. মোরশেদ আলমের বিরুদ্ধে ফেসবুকে বানোয়াট অপপ্রচার ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে বানীবহ বাজারে স্থানীয় বাজার ব্যবসায়ীবৃন্দের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বানীবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন। এসময় বক্তব্য দেন বানিবহ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাজী আজিজুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন খলিলুর রহমান, আকবর আলী মিয়া, নিয়ামত আলীসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, আবুল কালাম আজাদ দীর্ঘদিন যাবত বানীবহ ইউনিয়নের সাধারণ মানুষের জমি দখল করে হয়রানি ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র হত্যা মামলারও আসামি ছিলেন। ৫ আগস্ট সরকারের পতনের পরেও তিনি নানা জুলুম-অত্যাচার অব্যাহত রেখেছেন।

তারা বলেন, বানীবহ বাজারের সভাপতি মোরশেদ আলমকে ফেসবুকে হত্যার হুমকি দিয়েছে আবুল কালাম আজাদ।

এসময় এসকল কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধনে অংশ নেওয়া আন্দোলনকারীদের মধ্য থেকে।

লেখক