ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

নওগাঁয় শীতের আগমনী বার্তা-খেজুরের রসের মৌসুম শুরু

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি : 

নওগাঁর আত্রাইয়ে শীতের আগমনী বার্তা নিয়ে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের মৌসুম। গ্রামের মানুষ এখন ব্যস্ত সময় পার করছেন খেজুর গাছ পরিষ্কার, ছেঁটে দেওয়া এবং রস সংগ্রহের কাজে।

গ্রামের প্রতিটি প্রান্তে দেখা যায়, গাছিদের সতর্ক ও পরিশ্রমী উপস্থিতি হাতে বঁটি, কোমরে দড়ি, পিঠে বাঁশের পাইপ। রাতভর খেজুর গাছের কাঁধে ঝুলে থাকে কলস। সকালে ভোরের আলোতে টপটপ করে পড়ে খাঁটি খেজুর রস। এই রস দিয়েই তৈরি হয় খেজুরের গুড় ও পাটালি যা বাঙালির রান্নাঘরে শীতের আসল স্বাদ জাগিয়ে তোলে।

গাছি মো. শরিফুল ইসলাম জানান, ভোরের শিশিরে ভেজা খেজুর গাছ থেকে যখন প্রথম রস পড়তে শুরু করে, মনে হয় সারা বছরের পরিশ্রম সার্থক হয়েছে। যত ভালোভাবে গাছগুলো যত্ন করি, তত বেশি মিষ্টি রস পাওয়া যায়।”

স্থানীয় মো. এলিন ইসলাম বলেন, গাছিরা যত্ন ও ধৈর্য ধরে কাজ করছেন। তাদের পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। তাদের পরিশ্রমের  ফলস্বরূপই গ্রামের প্রতিটি বাড়িতে শীতের মিষ্টি স্বাদের রস পৌঁছায়।”

স্থানীয় প্রবীণেরা বলেন, খেজুর গাছ মানেই শীতের আগমন। রস নামার শব্দ শুনলেই মনে হয় শীত এসে গেছে।”
এভাবে আত্রাইয়ের মানুষ শীতের ঐতিহ্যবাহী মিষ্টি উপহারকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠছেন।

মানবাধিকার কর্মী মো. সাহাবুল ইসলাম বলেন, “খেজুর রস সংগ্রহের এই শীতকালীন মৌসুমে আমরা চাই, গাছিরা নিরাপদে তাদের কাজ সম্পন্ন করুক। স্থানীয়দের সুরক্ষা নিশ্চিত করতে সতর্ক থাকা অপরিহার্য। এটাই মানবতার এবং দায়িত্বশীলতার পরিচয়।”

লেখক