ব্রেকিং নিউজ কাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটকচিকিৎসাসেবায় গাফিলতি সহ্য করা হবে না: কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সচিব

শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুফিয়ান গ্রেপ্তার

শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য আবু সুফিয়ান (৩৫)। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বৈঠাপাড়া এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরেই হত্যাসহ বিভিন্ন গুরুতর মামলায় জড়িত থাকার তথ্য থাকায় তাকে নজরদারিতে রাখা হয়েছিল। ২০১৫ সালে কাহালু থানায় হত্যা মামলায় এজাহারভুক্ত ছিলেন, ২০২১ সালে অস্ত্র মামলায় সরাসরি অভিযুক্ত হন এবং ২০২৪ সালের নভেম্বরেও সন্ত্রাসবিরোধী আইনের মামলার সন্দিগ্ধ হিসেবে চিহ্নিত হন। সর্বশেষ সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, আবু সুফিয়ানের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।

লেখক