ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

রাজবাড়ীতে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় পৌর বিএনপি নেতাকে শোকজ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার অভিযোগে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীর কাছে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে রাজবাড়ী জেলা বিএনপি। রোববার রাতে জেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী লিয়াকত আলী বাবু স্বাক্ষরিত একটি নোটিশ তাকে পাঠানো হয়।

সেখানে উল্লেখ করা হয়েছে, গত রোববার রাজবাড়ী সদর থানাধীন গোয়ালন্দ মোড় এলাকার প্রধান সড়কে অবস্থান নিয়ে রাজবাড়ী-১ আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে পৌর বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে একটি মিছিল শুরু করেন আকমল হোসেন চৌধুরী। এসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে অত্যন্ত কুরুচিপূর্ণ স্লোগান দেন বলে অভিযোগ করা হয়।

এমন স্লোগানকে নোটিশে “নিন্দনীয়, দলীয় শিষ্টাচারবিরোধী এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ” হিসেবে উল্লেখ করা হয়েছে। একজন দায়িত্বশীল নেতা হয়েও আকমল হোসেন চৌধুরী অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন এবং দলীয় শৃঙ্খলার মারাত্মক লঙ্ঘন করেছেন বলেও উল্লেখ করা হয়েছে নোটিশটিতে।

নোটিশে আরও উল্লেখ রয়েছে,ঘটনার ভিডিও ইতোমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। জেলা বিএনপির নজরেও ভিডিওটি এসেছে। এই পরিস্থিতিতে তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এসময় ব্যাখ্যা সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশের মাধ্যমে জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, রোববার বিকেল ৫ টার দিকে সহস্রাধিক নেতাকর্মীরা বয়কট স্লোগান, ব্যানারুপ্ল্যাকার্ড ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ছবি সম্বলিত পোস্টার হাতে সড়কে অবস্থান নেন। তারা আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিল করে অ্যাডভোকেট মো. আসলাম মিয়াকে রাজবাড়ী-১ আসনের বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবি জানান।

লেখক