সুজন শাজাহানপুর (বগুড়া):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে আশেকপুর ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আশেকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে অনুষ্ঠিত এ নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার চলছে। দেশের স্বার্থে জনগণের স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধার সফল করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপির প্রার্থীকে বিজয়ী করাই আজকের মূল অঙ্গীকার। আশেকপুর ইউনিয়নের জনগণ সবসময়ই গণতন্ত্রের পক্ষে ছিল—এবারও আপনারা ধানের শীষে ভোট দিয়ে সেই অবস্থানকে আরো শক্তিশালী করবেন বলে আশা করছি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে জনগণ অবিচার, দুঃশাসন ও রাজনৈতিক নিপীড়নের শিকার। এই অবস্থা থেকে উত্তরণে বিএনপির প্রার্থীর জয়ই হতে পারে একমাত্র পথ। আমরা জনগণের পাশে আছি, থাকবো।
আশেকপুর ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাশার।
উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি আজাদুর রহমান আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন—
উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রশিদ মিলু, সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ও মনোয়ারুল ইসলাম তালুকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, উপজেলা বিএনপির সদস্য এমরান হোসেন, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, আশেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, যুবদল নেতা মনিরুজ্জামান, ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম ও তাঁতী দলের সভাপতি আতিকুর ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পী, গাবতলী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহ্বায়ক চঞ্চল কুমার দেব, যুবদল নেতা মিল্টন হোসাইন, আতাউর রহমান খোকন, রাজিবুল ইসলাম, রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা আল-আমিন, মোস্তফা কামাল, রিয়াজুল ইসলাম সবুজ, ছাত্রদল নেতা মেহেদী হাসান অভ্র, মোহতাছিন বিল্লা মুন, মাহমুদুল হাসান মোহনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
উঠান বৈঠক শেষে প্রধান অতিথি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুসহ নেতৃবৃন্দ আশেকপুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন।