ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

শাজাহানপুরে বিদেশি ধারালো চাকুসহ যুবক আটক

শাজাহানপুর প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে বিদেশি প্রযুক্তির তৈরি একটি অত্যাধুনিক ধারালো চাকুসহ সোয়াইব (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
তিনি উপজেলার খোট্টা পাড়ার ঘাসিড়া নওদাপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে খলিশাকান্দি গ্রামের মতিয়ার রহমান পিন্টু এলজিপি ইটভাটার প্রধান গেটের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে সোয়াইবকে আটক করা হয়।

শাজাহানপুর থানা পুলিশ জানায় রাতের টহলকালে দুবলাগাড়ী বাজার থেকে মোস্তাইলমুখী পাকা সড়কে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে সোয়াইবকে থামানো হয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি অত্যাধুনিক বিদেশি ধারালো চাকু উদ্ধার করা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত ধারালো চাকুসহ সোয়াইবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

লেখক