ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

দাঁড়িয়ে আছে ঐতিহাসিক তিন গুম্বুজ মসজিদ টি কালের স্বাক্ষী হয়ে

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে অবস্থিত তিন গম্বুজ মসজিদটি কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মোগল স্থাপত্যরীতিতে তৈরি নওগাঁর আত্রাইয়ের তিন গুম্বুজ মসজিদটি এখন বিলুপ্তির পথে। সঠিক যত্ন আর রক্ষণাবেক্ষণের অভাবে কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে ঐতিহাসিক স্থাপনা মসজিদ টি।
উপজেলার ইসলামগাঁথী গ্রামে অবস্থিত তিন গুম্বুজ মসজিদটি। উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার পূর্বদিকে ঐতিহাসিক গুড় নদীর তীরে গ্রামটি অবস্থিত। এই গ্রামেই রয়েছে শতাধিক বছরের পুরোনো স্থাপনা মসজিদটি।
কখন কিংবা কে এই স্থাপনা দু’টি নির্মাণ করেছিলেন তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জনশ্রুতি রয়েছে রাতারাতি নাকি হঠাৎ করে গড়ে উঠে এই মসজিদটি।
স্থানীয়রা জানায়, ওই গ্রাম এক সময় নিভৃত একটি জনবসতি ছিল। অতীতে নৌকার বিকল্প কোন যোগাযোগ ব্যবস্থা ছিল না। সেই গ্রামে আজ থেকে শতাধিক বছর আগে গড়ে ওঠে তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ।
ওই গ্রামের সত্তুর্ধো বয়সী বৃদ্ধ মো. আব্দুস ছাত্তার বলেন, আমরাতো দূরের কথা, আমাদের বাপ-দাদারাও বলতে পারেননি এটি কত সালে স্থাপিত হয়েছে।
ওই গ্রামের বাসিন্দা আত্রাই কলকাকলী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাজেদুর রহমান বলেন, আমার দাদা ১৯৮০ সালে ১০৩ বছর বয়সে মারা গেছেন। তিনিও বলতে পারেননি এ মসজিদটি কোন সময় তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, তবে ইতিহাস পর্যালোচনায় যতদূর জানা যায়, ১৫৭৬ খ্রিষ্টাব্দে মোগল শাসনামলে ইসলাম খাঁ নামে এক ব্যক্তি এই এলাকার শাসনকার্যে নিয়োজিত ছিলেন। ইসলামগাঁথী, ইসলামপুরসহ এ অঞ্চলে বেশ কয়েকটি গ্রাম তার নামানুসারেই করা হয়েছে। ধারণা করা হয় তার আমলেই এ মসজিদটি নির্মাণ করা হয়েছে।
অধ্যক্ষ মাজেদুর রহমান জানান, এসএ এবং আরএস খতিয়ান মূলে ৬ শতক জমির ওপর কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে স্থাপনা মসজিদটি।

লেখক