ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

পোরশায় বিএনপির নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের ঢল

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর পোরশায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সারাইগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি মোদাচ্ছের রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম।

জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

লেখক