ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষার্থীদের নিয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের দ্বীপচাঁদপুর উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষা কেন্দ্রে অধ্যয়নরত শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর ২০১৫) সকাল ৮ টায় আয়োজিত এই দোয়া মাহফিলে কেন্দ্রটির শিক্ষক হাফেজ মোঃ ফিরোজ আহমেদ দোয়া পরিচালনা করেন। এ সময় তিনি দেশনেত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

দোয়া মাহফিলে শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য বিভিন্ন স্থানে দোয়া অনুষ্ঠিত হচ্ছে, এই আয়োজন তারই অংশ হিসেবে করা হয়।

লেখক