ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

দলের দুঃসময়ে শাজাহানপুর উপজেলা বিএনপির মিডিয়া সেলের দুঃসাহসিক যোদ্ধা ছাত্রনেতা সাগর মির্জা

শাজাহানপুর প্রতিনিধি:

দলের সংকটময় সময়ে শাজাহানপুর উপজেলা বিএনপির মিডিয়া কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন ছাত্রদল নেতা এস.কে. সাগর মির্জা।
কোনো সাংগঠনিক পদ না থাকলেও তিনি সক্রিয়ভাবে দলীয় বার্তা প্রচার, মাঠের পরিস্থিতি জানানো এবং বিভিন্ন কর্মসূচির খবর প্রচারে নিজেকে জড়িত রাখেন।

ছাত্রনেতা এস.কে. সাগর মির্জা জানান,
রাজনৈতিক অস্থিরতার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার কারণে তাকে নানা চাপের মুখে পড়তে হয়। নিরাপত্তাহীনতার কারণে একাধিক রাতে আত্মীয়-স্বজন পরিচিতজনের বাড়িতে অবস্থান করতে হয়েছে।
নিয়মিত মাঠে ও মিডিয়া কার্যক্রমে ব্যস্ত থাকায় তার শারীরিক অবস্থারও অবনতি ঘটে।
তিনি বলেন, লড়াই-সংগ্রামের দিনগুলোতে প্রায়ই খাবারের-ঘুমের ব্যাঘাত ঘটেছে। স্বাভাবিক ওজনও কমে গেছে উল্লেখযোগ্যভাবে।

এ সময় তাকে মানসিকভাবে শক্ত রেখেছে তার পরিবার। মা ও বাবার উৎসাহ ও সহায়তার কথাও উল্লেখ করেন তিনি।

নিজের রাজনৈতিক পথচলায় সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন—
শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চোপিনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার,
চোপিনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইলিয়াস মণ্ডল এবং ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম—এর প্রতি।

ছাত্রনেতা এস.কে. সাগর মির্জা আরো বলেন, তাদের সহায়তা, দিকনির্দেশনা ও নিরাপত্তার কারণে রাজনৈতিকভাবে সক্রিয় থাকা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সৎ ও দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।

লেখক