ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

বগুড়া শাজাহানপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোকো স্মৃতি সংসদের দোয়া মাহফিল

সুজন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

‎বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বগুড়ার শাজাহানপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আশেকপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এবং শাখা সভাপতি অধ্যাপক সাজ্জাদ সিরাজ জয়ের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (২ ডিসেম্বর) চাঙ্গুর গ্রামে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মাসুদুজ্জামান মাসুদ।
‎বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, উপজেলা আহ্বায়ক সদস্য শফিকুল ইসলাম শফিক ও মিলন।
‎এ ছাড়া উপস্থিত ছিলেন আশেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, আমরুল ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম বিপুল, খোট্টাপাড়া ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, খরনা ইউনিয়নের সভাপতি মো. নুর আলম ও সাধারণ সম্পাদক হাসিবুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
‎দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং সব রোগ–ব্যাধি থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতি, কল্যাণ ও জনগণের প্রত্যাশা পূরণের দোয়া করা হয়।
‎অনুষ্ঠানে দেশ-জাতির সার্বিক কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং সব নেতাকর্মীর নিরাপত্তা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

লেখক