ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

বালিয়াকান্দিতে কৃষকদের মাঝে বোরো উফশী ও হাইব্রিড ধানের বীজ বিতরণ উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো উফশী ও হাইব্রিড ধানের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে বুধবার ৩ ডিসেম্বর সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান।

এ বছর উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ৭৫ জন কৃষকের মধ্যে প্রত্যেককে ৫ কেজি করে উফশী জাতের বোরো ধানের বীজ, সঙ্গে ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
এ ছাড়া ৪০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

সরকারের এ প্রণোদনা কৃষকদের বোরোচাষে উৎসাহ যোগাবে এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

লেখক