ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

বালিয়াকান্দি উপজেলায় আমন ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের অভ্যন্তরীণ আমন সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫ খ্রি.) সকালে নলিয়া গ্রাম সরকারি খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব চৌধুরী মুস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য বিভাগ, কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা।
ধান ও চাল সংগ্রহ মূল্য প্রতি কেজি ধান: ৩৪ টাকা, প্রতি কেজি চাল: ৫০ টাকা। ধান সংগ্রহের মোট লক্ষ্যমাত্রা: ১১৭ মেট্রিক টন, চাল সংগ্রহের মোট লক্ষ্যমাত্রা: ৭৬ মেট্রিক টন, উপজেলা কৃষি বিভাগের সরবরাহকৃত আমন চাষি কৃষকের তালিকা যাচাই ও অনুমোদনের পর, তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে আগে আসলে আগে বিক্রি নীতিতে ধান ক্রয় করা হবে।একজন কৃষক সর্বনিম্ন ৪০ কেজি এবং সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন।ধানের মূল্য সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। এ বছর প্রাথমিকভাবে ৭০৬ জন কৃষককে ধান বিক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির বরাদ্দ অনুযায়ী বালিয়াকান্দিতে বৈধ লাইসেন্সধারী ৪টি রাইস মিল থেকে চাল সংগ্রহ করা হবে।২০ নভেম্বর ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “অভ্যন্তরীণ আমন সংগ্রহ কার্যক্রম কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”আয়োজনে ছিলেন খাদ্য বিভাগ, বালিয়াকান্দি, রাজবাড়ী। উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা “রতন কুমার ঘোষ “নলিয়া গ্রাম এল এস ডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ বুলবুল হাসান।জামালপুর ডিগ্রী কলেজে প্রভাসক মীর মনওরুর জামান বাবু প্রমূখ। এসয় অত্র এলাকার সুশীল সমাজ, কৃষকগণ, ও সুধি সমাজ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, সংগ্রহ প্রক্রিয়া স্বচ্ছ ও কৃষকবান্ধব রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

লেখক