ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

বগুড়া শাহাজাহানপুরে ছিনতাই, ধারালো হাসুয়াসহ আটক-১

সুজন শাজাহানপুরঃ

‎বগুড়ার শাহাজাহানপুরে ঢাকা–রংপুর মহাসড়কে ট্রাক ড্রাইভার ও হেলপারকে ধারালো হাসুয়া দিয়ে আহত করে ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে একজন ছিনতাইকারীকে আটক করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাত্রি আনুমানিক ২টা ৪০ মিনিটে বি-ব্লক ওভারপাস পার হয়ে ফুটওভার ব্রিজের সামনে ঢাকাগামী লেনে।

‎জানা যায়, দিনাজপুর থেকে ঢাকাগামী চাউলবোঝাই একটি ট্রাক সাইডে দাঁড় করিয়ে ড্রাইভার রাজু (২৮) ও হেলপার সুমন (১৮) প্রস্রাব করতে নামলে দুইজন ছিনতাইকারী তাদের গলায় হাসুয়া ধরে সবকিছু দিয়ে দিতে বলে। এসময় তারা ধস্তাধস্তির চেষ্টা করলে ছিনতাইকারীরা ধারালো হাসুয়া দিয়ে উভয়কে গুরুতর জখম করে এবং ড্রাইভারের শার্টের পকেট থেকে ২,০০০ টাকা ছিনিয়ে নেয়।

‎তাদের চিৎকারে টহলরত শেরপুর হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। পুলিশ একজনকে ধাওয়া করে আটক করে এবং তার হাতে থাকা হাসুয়া জব্দ করে। আটক ব্যক্তির নাম এরশাদুল ইসলাম (৪২), সাং রহিমাবাদ উত্তরপাড়া, শাহাজাহানপুর, বগুড়া। তার সঙ্গে থাকা অপর সহযোগী আঃ জলিল (৪০) পালিয়ে যায়।

‎পুলিশ আহত ড্রাইভার ও হেলপারকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ড্রাইভারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং অবস্থার অবনতি হওয়ায় হেলপার সুমনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শাজাহানপুর থানার ওসি ‎শফিকুল ইসলাম জানান ঘটনার হামলার পর ড্রাইভার রাজু কর্তৃক দায়ের করা এজাহারের ভিত্তিতে
অভিযোগের ভিত্তিতে শাজাহানপুর থানায় মামলা রুজু করা হয়েছে।
৩৯৪ পেনাল কোডে একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

লেখক