ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

দীর্ঘ ৯ মাস ধরে বন্ধ আত্রাইয়ের মডেল মসজিদ, ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে উদ্বোধনের ৯ মাস পার হলেও এখনো চালু হয়নি উপজেলা মডেল মসজিদ। লোক দেখানো আনুষ্ঠানিক উদ্বোধনের পর মসজিদটি ইমাম–মুয়াজ্জিন নিয়োগ ও হস্তান্তর প্রক্রিয়া আটকে থাকায় ব্যবহার শুরু করা সম্ভব হয়নি। এতে স্থানীয় মুসল্লী ও আবেদনকারীদের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
সাহেবগঞ্জ এলাকায় নির্মিত দৃষ্টিনন্দন এই মসজিদের কিছু কাজ এখনো অসম্পূর্ণ থাকায় ঠিকাদারের কাছ থেকে ইসলামিক ফাউন্ডেশনের কাছে হস্তান্তর বিলম্বিত হচ্ছে বলে জানা গেছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন, প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পরই চালু না হওয়ার কারণ স্পষ্ট হবে।

লেখক