ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

৩৭ ঘণ্টার সম্মুখযুদ্ধের মাধ্যমে নওগাঁর রাণীনগর উপজেলা হানাদারমুক্ত

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

১৯৭১ সালের ১০ ডিসেম্বর তুমুল ৩৭ ঘণ্টার সম্মুখযুদ্ধের মাধ্যমে নওগাঁর রাণীনগর উপজেলা হানাদারমুক্ত হয়। স্থানীয় মুক্তিযোদ্ধাদের  নেতৃত্বে পাক হানাদার বাহিনীর ক্যাম্প ঘেরাও করে চালানো আক্রমণে তারা পিছু হটে পালিয়ে যায়। এ যুদ্ধে রাজাকার-আলবদর বাহিনীর ৪০ জন অস্ত্রসহ আত্মসমর্পণ করে।

মুক্তিযোদ্ধা আরিফুজ্জামান খান জানান, স্থানীয় মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আসা গ্রুপও যুদ্ধে অংশ নেয়। একই সংঘর্ষে রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লুৎফর রহমান শহীদ হন। দিনটি স্মরণে আজ রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালন করা হচ্ছে।

লেখক