ব্রেকিং নিউজ রাজবাড়ীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশের গায়ে হাত, আটক-২আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

আত্রাইয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে দুই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নওগাঁর আত্রাই উপজেলায় দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। গত ১১ ডিসেম্বর নওগাঁ জেলা প্রশাসকের অফিস আদেশে সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অভিষেক কান্তি বর্মনকে এ দায়িত্ব প্রদান করা হয়।

তাঁরা নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধ এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন। ইউএনও শেখ মো. আলাউল ইসলাম জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মাঠে দায়িত্ব পালনের মাধ্যমে আত্রাইয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হবে।

লেখক