ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

নওগাঁর আত্রাইয়ে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী খবিরুল ইসলামের মতবিনিময়

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ খবিরুল ইসলাম। রোববার ১৪ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টায় পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় খবিরুল ইসলাম বলেন, নির্বাচিত হলে আত্রাইকে আধুনিক ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং নদীভাঙন রোধে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা গুরুত্বপূর্ণ। সভায় আত্রাইয়ের বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লেখক