ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর বিজয় দিবস উদযাপন

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদ। দিবসটি উপলক্ষে শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এরপর শহীদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জানা যায়, বিজয় দিবস উপলক্ষে জেলা উদীচীর উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। এরপর কার্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি কাজী শামছুল ইসলাম। সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী মো. গোলাম আলী , জেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. বাবন চক্রবর্তী, রাজবাড়ী কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, জেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ নাথ দাস প্রমুখ।
আলাচনা সভা বক্তারা বলেন, ত্রিশ লক্ষ তাজা প্রাণ ও দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার ৫৪ বছর পর দেশে স্বাধীনতা বিরোধীরা মাথা চারা দিয়ে উঠছে। আজ তারা মুক্তিযুদ্ধ নিয়ে নানা রকম বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। এরা বাংলাদেশ চায়নি। আওয়ামী লীগ সরকার যেমন মুক্তিযুদ্ধকে তার নিজস্ব সম্পদ বানিয়েছিল। আর বর্তমান সরকারের সময়ও একটি গোষ্ঠী মুক্তিযুদ্ধকে প্রশ্নবৃদ্ধ করতে নানা রকম বক্তব্য প্রদান করছে। এই দেশের মানুষ বীরের জাতী। তারা নানা সময়ে নিজেদের জীবন দিয়ে দেশের অন্যায়ের বিরুদ্ধে দাড়িয়েছে। মুক্তিযুদ্ধের উপরে কোন ধরণের আঘাত আসলে আবারও এই জাতী তাদের জীবন দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।
আলোচনা শেষে সংগঠনের সংগীত বিষয়ক সম্পাদক আব্দুল জব্বারের নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হয়। পরে শহীদের স্মরণে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

লেখক