ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

রাজবাড়ীতে ওসমান বিন হাদী স্মরণে জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল

রাজবাড়ী প্রতিনিধিঃ

গতকাল ২০ ডিসেম্বর শনিবার বিকালে স্থানীয় আজাদী ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী পৌরসভা শাখার উদ্যোগে পৌর জামায়াতের আমীর ডাঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোঃ রঞ্জু বিশ্বাস এবং পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা লিয়াকত হোসাইন এর সঞ্চালনায় শহীদ শরীফ ওসমান বিন হাদী ‘র স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, জেলা জামায়াতের আমীর এবং রাজবাড়ী -১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ হাসমত আলী হাওলাদার, জেলা জামায়াতের সেক্রেটারী সাবেক ছাত্র নেতা মোঃ আলীমুজ্জামান, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন সদর উপজেলা জামায়াতের সাবেক আমীর রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা সাইয়েদ আহাম্মদ খান সহ আরও অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন হাদী আজ এক আইকন এর নাম, ফ্যাসিবাদের এদেশীয় দোসর, এজেন্টরা এখনও সক্রিয়, তাদের কারনেই কিছু মানুষ এখনও দিবা স্বপ্নে বিভোর তাদের নেত্রী ফিরে আসবে। আমরাও চাই তিনি ফিরে আসুন এবং তার মামলা তিনি নিজেই মোকাবিলা করেন। কিন্তু আমরা জানি সেই সৎ সাহস তার নাই। জুলাই বিপ্লবী হাদীর শাহাদাৎ এদেশের মানুষকে আবার নতুন করে একত্রিত করেছে। ফ্যাসিস্টদের দিলে কাঁপন ধরাতে একজন হাদীই যথেষ্ট ছিল। তারা হাদীকে সহ্য করতে পারে নাই, দুনিয়া থেকে বিদায়ের ব্যাবস্থা করেছে, তারা হাদীর সত্য কথা মেনে নিতে পারে নাই। দেশের জনগণ হাদীর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার দায়িত্ব নিজেরাই কাঁধে তুলে নিয়েছে। আজ এক হাদির লাশের পাশে সারা দেশের মানুষ একত্রিত হয়েছে।
সমাবেশ শেষে মাওলানা সাইয়েদ আহাম্মদ খান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

লেখক