শাজাহানপুর বগুড়া:
বগুড়ার শাজাহানপুরে পারতেখুর সোনালী সংঘের উদ্যোগে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) পারতেখুর এলাকাবাসীর আয়োজনে দক্ষিণ পারতেখুর উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের সভাপতি শাজাহানপুর থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মখদুম মোস্তাহিদ বিল্লাহ মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন শাজাহানপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবুল বাশার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর বিএনপি নেতা এ টি এম শহিদুল ইসলাম, আশেকপুর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নান্নু, বিএনপি নেতা তাইজুল ইসলাম, শাজাহানপুর থানা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রনেতা সেলিম পারভেজ, আশেকপুর ইউনিয়ন নেতা মোনায়ারুল ইসলাম হেলাল, শামীনুর রহমান ঠান্ডা, সোহেল রানা, ছাত্রদল নেতা নাঈম ইসলাম শিমু, নাহিদ ও আইয়ুব শামীমসহ আরও অনেকে।
খেলায় ডোমনপুকুর হিন্দুপাড়া সোনার বাংলা ক্লাবকে টাইব্রেকারে ৫-৩ গোলে পরাজিত করে মহাস্থান বিপুল ফুটবল একাডেমি কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচে বিজয় অর্জন করে। টানটান উত্তেজনাপূর্ণ এই খেলাকে ঘিরে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।