ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক নিহত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বড়পুকুরিয়া কয়লা খনির এক শ্রমিক নিহত হয়েছেন।

রবিবার সন্ধ্যায় পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তদন্ত কেন্দ্রাধীন কালুপাড়া এলাকায় সামাদ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম লুৎফর রহমান (৪৭)। তিনি ফুলবাড়ী উপজেলার কুশলাখালী গ্রামের কফিল উদ্দিনের ছেলে বলে জানা গেছে এবং বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে লুৎফর রহমান ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

লেখক