ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ের শুঁটকি যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জে শুঁটকির ব্যাপক উৎপাদন চলছে। বন্যার কারণে জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের সরবরাহ বেড়েছে। যার ফলেই শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পাড় করছেন স্থানীয় শুঁটকি ব্যবসায়ীরা। আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন মাছের আড়তে ভোর থেকেই এসকল মাছ কেনা-বেচা চলছে।

স্ব্যথানীয় বসায়ীরা জানান, গত বছর বন্যা না হওয়ায় মাছের সংকটে লোকসান হয়েছিল। তবে এবার মাছের আমদানি বেশি। আবার দামও কম। সব মিলিয়ে শুঁটকির বাজার ভালো থাকায় তারা লাভের আশা করছেন। আত্রাইয়ের ভরতেঁতুলিয়া গ্রাম শুঁটকি তৈরিতে বিশেষভাবে খ্যাত। এখানকার শুঁটকি ঢাকার পাশাপাশি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রামসহ দেশের প্রায় ২০ থেকে ২৫টি জেলায় বাজারজাত করা হচ্ছে।

স্থানীয়দের মতে, পরিকল্পিত উদ্যোগ নিলে শুঁটকি শিল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও বাড়বে।

লেখক