ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, আপোষহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রূহের মাগফেরাত কামনায় নওগাঁর আত্রাইয়ে আত্রাই উপজেলা বিএনপির আয়োজনে এ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নওগাঁর আত্রাই উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে  এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে পবিত্র কোরআন তেলাওয়াত, খতম এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।

এ সময় আত্রাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লেখক