ব্রেকিং নিউজ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬

মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সজিব ওয়াজেদ জয় এর জন্মদিন উৎযাপন

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, প্রিয় পুত্র, ডিজিটাল বাংলাদেশর স্বপ্নদ্রষ্টা সজিব ওয়াজেদ জয় এর জন্মদিন।

বুধবার বিকেলে সেগুনবাগিচায় স্বাধীনতা হলে শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এড আসাদুজ্জামান দূর্জয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সহ-সভাপতি, হাজী মোঃ খাজা হোসেন, সহ-সভাপতি, আলমগীর খন্দকার, সহ-সভাপতি, জাহাঙ্গীর হোসেন খান,সহ-সভাপতি, বশির আহমেদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মোঃ এনায়েত বেপারী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মহসিন মৃধা সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

দলের সভাপতি এড আসাদুজ্জামান দূর্জয় বলেন আমরা প্রিয় নেত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। আগামী শোকাবহ আগষ্ট দলের নেতা কর্মিদের জাতীয় প্রোগ্রাম গুলো করার জন্য অনুরোধ করা হলো।

লেখক