ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

চোপীনগর ইউনিয়ন জাসাসের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সুজন শাজাহানপুর বগুড়াঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপীনগর ইউনিয়ন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ মাগরিব বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপীনগর পূর্বপাড়া জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়
চোপীনগর ইউনিয়ন জাসাসের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদের সঞ্চালনায় প্রধান অতিথি সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিগণ অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন চোপীনগর ইউনিয়ন জাসাসের সহ-সভাপতি আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সদস্য বুলু মিয়া, করিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

পরে মরহুমার বিদেহী রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

লেখক