ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

শাজাহানপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সুজন শাজাহানপুর বগুড়াঃ

বগুড়ার শাজাহানপুরে অদম্য কলাবাগান স্পোর্টিং ক্লাবের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯জানুয়ারি) উপজেলার
বিকেলে মানিকদিপা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার।

উদ্বোধনী ম্যাচে হাপুনিয়া নিউ ইয়ং স্টার ক্লাব ৪-১ গোলে বিহিগ্রাম নিউ একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করে।

আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহসিন আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, বিএনপি নেতা এ.টি.এম শহিদুল ইসলাম, রেজাউল মোস্তফা ফরহাদ, আড়িয়া ইউপির প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল বাসেদ রঞ্জু, আলমগীর হোসেন, মোজাম্মেল হোসেন, মুনিরুজ্জামান মজনু, দেলোয়ার হোসেন, রেজাউল করিম, ইব্রাহিম, রুবেল, খোকন, ফারুক, আব্দুর রাজ্জাক, সোহেল, শাকিলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ক্রীড়াপ্রেমী শতশত দর্শক।

লেখক