ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

শাজাহানপুরে অবৈধ মাটি কাটার দায়ে জরিমানা ৫০ হাজার

সুজন, শাজাহানপুর (বগুড়া):

বগুড়ার শাজাহানপুর উপজেলায় অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও ধানী চাষযোগ্য মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের ছোপটখালী এলাকায় অভিযান এ পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোহাইল ইউনিয়নের বাশকুট্টা বন্যাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বাশকুট্টা বন্যাপাড়া এলাকার বাসিন্দা হাবিবর রহমানের ছেলে আল-আমিনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে শাজাহানপুর থানার এসআই মিজান, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। এসব কর্মকাণ্ড পরিবেশের মারাত্মক ক্ষতি করে। তাই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শাজাহানপুর উপজেলায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছে, যা এলাকার পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

লেখক